
মাদারীপুরের নতুন বিসিক শিল্পনগরীতে আধুনিক প্রযুক্তিনির্ভর মধুকোষ উৎপাদনমুখী মেশিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গত রবিবার (১৭ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং ‘হানি বাংলাদেশ’-এর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বিসিক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন, সদর উপজেলা কৃষি অফিসার দীপ্তি রাণী সরকার, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ বিসিক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
জানা যায়, উদ্যোক্তা আনোয়ার হোসেনের প্রতিষ্ঠান ‘হানি বাংলাদেশ’ প্রথমবারের মতো নতুন বিসিক শিল্পনগরীতে মধুকোষ উৎপাদনের এ শিল্পভিত্তিক কার্যক্রম চালু করল, যা স্থানীয় শিল্প ও কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আপনার মতামত লিখুন :