তালায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
তালায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোকছেদ আলী কল্যাণ ট্রাস্টের সভাপতি শেখ মফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

বক্তারা বলেন, শিক্ষাই মানুষের জীবনকে আলোকিত করে। মেধাবীদের উৎসাহিত করতে এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মমিনউদ্দীন, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম, শেখ মুকিতুজ্জামান রুবেল, হাফেজ আব্দুর রাকিব, সমাজসেবক রবিউল ইসলাম, অভিভাবক মোক্তার হোসেন, সাংবাদিক রিয়াজুল ইসলাম রানা ও গোলাম মোস্তফাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এ সময় ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং তাদের মধ্য থেকে ৩ জনকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও ক্রেস্ট তুলে দেন।