শিবচরে এক্সপ্রেসওয়েতে ভ্যানের সঙ্গে সংঘর্ষ, প্রা’ণ গেল মোটরসাইকেল আরোহীর


শিবচর প্রতিনিধি, সাইফুল ইসলাম প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
শিবচরে এক্সপ্রেসওয়েতে ভ্যানের সঙ্গে সংঘর্ষ, প্রা’ণ গেল মোটরসাইকেল আরোহীর

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সিয়াম হাওলাদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের খালেক ফকির বাজার সংলগ্ন লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হাওলাদার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে সিয়াম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের ওপর গিয়ে পড়ে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল ও ভ্যান দুটিই দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।