বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ’র্ষ’ণে’র অভিযোগে তিন যুবক গ্রেফতার


শিবগঞ্জ উপজেলার প্রতিনিধি, আব্দুর রহিম প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ’র্ষ’ণে’র অভিযোগে তিন যুবক গ্রেফতার
বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান। গ্রেফতারকৃতরা হলেন—বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) এবং একই উপজেলার উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ওই তরুণীকে কৌশলে একটি স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। বগুড়া সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।