প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা 

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও-এ পরিকল্পনা কমিশন মিলনায়তনে সভাটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং আহমেদ আযম খানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, আসন্ন অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে এডিপি চূড়ান্ত করার বিষয়ে সভায় আলোচনা হচ্ছে।

এনইসি সভা শেষে পরিকল্পনা কমিশনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সেখানে সভার সিদ্ধান্ত ও নতুন অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।