ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “কেবল এমপি ও মন্ত্রীত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই অটল-অবিচল থাকব।” তিনি আরও জানান, ভবিষ্যতে এই আদর্শের ভিত্তিতেই রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা রয়েছে।

সৈয়দ রেজাউল করিম জুলাই সনদ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী যেভাবে এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির ওপর আস্থা রাখতে চান তারা।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে একটি বিশেষ রাজনৈতিক অবস্থা বিরাজ করছে এবং দলের ভেতরে সংস্কার কার্যক্রম ও প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি চুক্তিকে “গোলামীর চুক্তি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। পাশাপাশি পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে ভারতের নীতির সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার দাবি সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি সংযত আচরণ ও আন্তর্জাতিক নীতিমালা মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।