
কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা ডায়াবেটিক সমিতির উদ্যোগে রোববার সকালে সমিতির প্রাঙ্গণে এ শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। সার্বিক পরিচালনায় ছিলেন ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নুরুল আমিন জসিম, উপজেলা আমির মো. জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ চক্ষু শিবিরে প্রায় এক হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের লেন্স সংযোজনের ব্যবস্থাও করা হয়।
আপনার মতামত লিখুন :