
সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহা–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার এক শোকবার্তায় স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। তিনি বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ ও একমি গ্রুপ–এর প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা–র সন্তান।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–তে যোগ দেন এবং দীর্ঘদিন দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এ বছর ২ ফেব্রুয়ারি তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :