মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবণী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মঈন শিকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।