মাদক প্রতিরোধে নোয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নোয়াখালী জেলা প্রতিনিধি, আনিছুর জামান  প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
মাদক প্রতিরোধে নোয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাে মুছাপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার মুছারপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেঙ্গল ক্লাব আটলান্টিক নিউজার্সি এবং পৃষ্ঠপোষকতা করে রানা কবির বেঙ্গল ক্লাব।

টুর্নামেন্টের উদ্বোধন করেন মো. নুরুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম। এছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. রাশেদ মেম্বার ও সেক্রেটারি জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও বন্ধনকে আরও সুদৃঢ় করে। তারা মাদক প্রতিরোধে এ ধরনের আয়োজন নিয়মিত করার পাশাপাশি এলাকায় নতুন খেলার মাঠ নির্মাণ ও বিদ্যমান মাঠগুলোর উন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে চরহাজারী হাফেজিয়া পাড়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মুছাপুর আরমান একাডেমিকে পরাজিত করে জয় লাভ করে।