সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শনে অ্যাডিশনাল আইজি


সরাইল ক্রাইম রিপোর্টার মোঃ ফয়জুল কবির প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শনে অ্যাডিশনাল আইজি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা। শনিবার (১৬ মে) বিকেলে তিনি থানার কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবামুখী ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ওবায়দুর রহমান, সরাইল সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান, ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন চৌধুরী এবং সরাইল থানার ওসি মোঃ মনজুর কাদের ভূইয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পরিদর্শনকালে অ্যাডিশনাল আইজি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের ওপর গুরুত্ব দেন। তিনি হাইওয়ে পুলিশের পেশাদারিত্ব আরও বাড়ানোর নির্দেশনা দেন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠপর্যায়ের কাজ আরও কার্যকর ও গতিশীল করার দিকনির্দেশনা প্রদান করেন।