রাজধানীতে অভিযান, দুই দিনে শতাধিক গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
রাজধানীতে অভিযান, দুই দিনে শতাধিক গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই দিনে মোট ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও, মিরপুর ও গুলশান বিভাগের আওতাধীন বিভিন্ন থানায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর এলাকায় ৩১ জন এবং গুলশান এলাকায় ৩০ জন রয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর ঢাকাতেজগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালানো হয়।

এরপর বৃহস্পতিবার (১৪ মে) থেকে শুক্রবার (১৫ মে) পর্যন্ত মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩১ জনকে আটক করা হয়। একই সময়ে গুলশান থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযানের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়েছে। তবে গ্রেপ্তারদের পরিচয় বা নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পাশাপাশি সন্দেহভাজন ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম আরও জোরদার করা হবে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও অভিযান বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা হচ্ছে।