
মাদারীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মো. ফারুক ব্যাপারীকে আহ্বায়ক এবং মো. মনিরুজ্জামান ফুকুকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।
জানা গেছে, পূর্বে ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে সম্প্রসারণ করে এবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নবনিযুক্ত আহ্বায়ক মো. ফারুক ব্যাপারী।
আপনার মতামত লিখুন :