
মাদারীপুরে বাংলা সাহিত্য একাডেমির সাহিত্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা
মাদারীপুরে বাংলা সাহিত্য একাডেমির উদ্যোগে সাহিত্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্ মর্জিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহান্দার আলী মিয়া।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কথাসাহিত্যিক রহীম শাহ, অধ্যাপক ড. সন্তোষ ঢালী, ড. তপন বাগচীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বাংলা সাহিত্য একাডেমির সভাপতি মিলন সব্যসাচী, সাধারণ সম্পাদক লিখন মাহমুদ এবং বিভিন্ন সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাহিত্য চর্চা সমাজকে মানবিক ও সংস্কৃতিমনস্ক করে তোলে এবং নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করে।
আপনার মতামত লিখুন :