
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১৬ মে ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে ছনুয়া ইউনিয়নর ৮নং ওয়ার্ডের খুদুকখালী মান্নান পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। অভিযানে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সামগ্রীসহ মো. হেফাজ (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মো. হেফাজ ওই এলাকার মৃত আব্দুল মালেক বলীর ছেলে এবং স্থানীয়ভাবে তিনি মাদক কারবারে জড়িত বলে পরিচিত। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোহাম্মদ রবিউল হক এবং সেকেন্ড অফিসার আরিফ হোসেন জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
আপনার মতামত লিখুন :