
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মোসা. মাহাবুবা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মিল মালিক সমিতির সেক্রেটারি কিশোর কুন্ডু, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খাদ্য নিয়ন্ত্রক হালিম কাজী জানান, বর্তমানে উপজেলায় ৩৯৩.২৫০ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। চলতি বছরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ৯২৩৮ মেট্রিক টন, বোরো ধান ৩৬ টাকা দরে ৫০০ মেট্রিক টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :