
ময়মনসিংহে সাংস্কৃতিক অঙ্গনে এক দশক পূর্তি উদযাপন করতে যাচ্ছে ক্রিয়েটিভ ডান্স একাডেমি। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “নাচের ভূবন-৫” আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এক দশকের পথচলায় প্রতিষ্ঠানটি নৃত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের সর্বোচ্চ আয়কর দাতা মো. মাহবুব রেজা করিম মুরাদ। উদ্বোধক হিসেবে থাকবেন প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলম (চন্দন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলভার ক্যাসেল রিসোর্টের এমডি মো. ফারহান বেগ, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান, আমিরা হাউজিং লিমিটেডের পরিচালক লায়ন মো. ইউসুফ আলী রিমন, সাংবাদিক জয়নাল আবেদীন, বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক নাজমুল হক লেলীনসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, “নাচের ভূবন-৫” অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। এর মাধ্যমে এক দশকের অর্জন, স্মৃতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
অনুষ্ঠান সফল করতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতা রয়েছে। আয়োজকরা সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :