আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুল্যা ও বুধহাটা এলাকার সচেতন গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সমাজ রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কুল্যা ইউনিয়ন জামায়াতের আমীর ও কুল্যা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইউসুফ আলী, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মেহেদী হাসান, সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, ডা. এস কে রাজা, ডা. তাজ, যুব বিভাগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, ইসলামী বক্তা হাবিবুল্লাহ বাহার হাবিবী, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বেলাল হোসেন, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মনজুরুল আলম এবং ব্যবসায়ী শেখ ফেরদৌস রহমানসহ অনেকে।

এসময় কুল্যা ও বুধহাটা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।