আশাশুনিতে ২০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
আশাশুনিতে ২০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার আশাশুনি উপজেলাে বিভিন্ন সরকারি দপ্তরের ২০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুর ১২টায় আশাশুনি অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ নজরুল ইসলাম। সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতেশ চন্দ্র গোলদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, পিআইও মো. আমিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, হিসাবরক্ষণ কর্মকর্তা মমিন আহমেদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন।

অনুষ্ঠানে বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সাইফুল ইসলাম, সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মণ্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর দেবু বিশ্বাস, সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া অবসরজনিত বিদায়প্রাপ্ত সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাস ও উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।