
মাদারীপুর-এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদুল আজহার ছুটি সংক্রান্ত পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে নির্ধারিত ১৪ দিনের ছুটি বহাল রাখা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও ৭ দিন পাঠদানের সিদ্ধান্ত জানিয়ে অফিস আদেশ জারি করেছিলেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হলে তিনি পূর্বের সিদ্ধান্ত বাতিল করে নতুন আদেশে সরকারি নির্দেশনা অনুযায়ী পূর্ণ ১৪ দিনের ছুটি বহাল রাখেন।
জানা যায়, দেশের অন্যান্য জেলায় যেখানে সরকারি ছুটি পুরোপুরি কার্যকর রাখা হয়েছে, সেখানে মাদারীপুরে আংশিক ছুটি কার্যকরের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
নতুন আদেশে শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অনেকে এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
আপনার মতামত লিখুন :