ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন


বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন
পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর জুলুম নির্যাতন, হত্যা, বাড়িঘর, দোকানপাট, মসজিদ,  মাদরাসা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর ২ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে  মানববন্ধন ও  বিক্ষোভ শেষে মিছিল নিয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সমাবেশে জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরার সভাপতি মাওলানা মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরার সেক্রেটারী হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান,  মুফতি বাকি বিল্লাহ,  মাওলানা দেলোয়ার হোসেন হুজায়ফী, সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী হাফেজ ওয়াহিদুজ্জামান প্রমুখ।  এসময় ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিম বঙ্গের মূখ্য মুন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
সমাবেশে বক্তারা বলেন,  অবিলম্বে ভারতে মুসলমানদের উপর সকল ধরনের মির্যাতন বন্ধ করতে হবে। অতিতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে কোন গোস্টী টিকে থাকতে পারেনি। ভারত সরকারও পারবে না। সমাবেশে থেকে  অবিলম্বে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ভারতে জুলুম নির্যাতনে প্রতিবাদ জানানোর  আহবান জানান   বক্তারা।