স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হাসপাতালের চ্যাম্পিয়নশিপ জয়


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হাসপাতালের চ্যাম্পিয়নশিপ জয়

মরহুম এ কে এম আনিছুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্লিস হসপিটাল এবং ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল। টসে জিতে ব্লিস হসপিটাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে ২৬৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান করতে সক্ষম হয়। ফলে ১৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়ে ব্লিস হসপিটাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মীর তাজুল ইসলাম রিপন, ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান এবং মো. মিজানুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ও চিকিৎসা পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস ও মাহিনুর রহমান লিটু। স্কোরারের দায়িত্বে ছিলেন ডা. বাবলু মির্জা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্য দেন সরদার নাইম ইসলাম।