
নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোস্তফা হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৮টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদহ সিএনজি গ্যারেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা হোসেন ঈশ্বরদীর আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :