
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দলের চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তারা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে।
নবগঠিত কমিটির সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রদল দলের আদর্শ বাস্তবায়নে আরও সক্রিয় ও সুসংগঠিত ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :