বটিয়াঘাটায় ১৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক


বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি, তরিকুল ইসলাম প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
বটিয়াঘাটায় ১৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক

খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত ১৩ মে রাত ১০টার দিকে পূর্ব হালিয়া বাজারের নিকট এ অভিযান পরিচালনা করা হয়।

ভান্ডারকোট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় পূর্ব হালিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ রায়ের ছেলে মিলন রায়ের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ১৪/০৫/২০২৬ তারিখে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-০৮।