
দেশে ভোটার সংখ্যা আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বৃদ্ধি পেয়েছে, যা মোট ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।
বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা।তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত নতুন করে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
নতুন হালনাগাদ অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশেষ করে বয়সসীমা পূর্ণ করা তরুণদের তালিকাভুক্তির ফলে ভোটার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
ইসি আরও জানিয়েছে, সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে ভবিষ্যতে ভোটার তথ্য আরও সঠিক ও হালনাগাদ থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, ভোটার সংখ্যা বৃদ্ধি আসন্ন নির্বাচনগুলোতে রাজনৈতিক প্রক্রিয়া ও অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :