জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান–এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানায়, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় জাতীয় সংসদ নির্বাচনের পর গণতন্ত্রকে আরও অর্থবহ করা, সংস্কার প্রক্রিয়া এবং গণভোট সংক্রান্ত বিষয় বাস্তবায়নের প্রসঙ্গও গুরুত্ব পায় বলে জানানো হয়।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও সহযোগিতার ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম