
জয়পুরহাটে পূবালী ব্যাংক পিএলসির কালেকশন ও সিআরএম বুথ উদ্বোধন এবং ক্যাশলেস কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পূবালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার উদ্যোগে পৌরসভা ও জামালগঞ্জ এলাকায় একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে কালেকশন বুথ ও সিআরএম বুথের উদ্বোধন শেষে জয়পুরহাট পৌরসভা হলরুমে ক্যাশলেস কর্মসূচি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম।
পূবালী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মাহফুজুল আলম-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, পূবালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান, বগুড়া শাখা প্রধান শরিফুল হাসান, বগুড়া অঞ্চলের এডিসি প্রধান দুলাল বারী এবং জামালগঞ্জ শাখা প্রধান মশিউর রহমান।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে গ্রাহকদের নগদ অর্থ বহনের ঝামেলা কমাতে ক্যাশলেস সেবা চালু করা হয়েছে। তারা পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণে গ্রাহকদের আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, গ্রাহক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :