চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে চারটি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিউল ইসলাম তালুকদার বিদ্যুৎ এই কমিটি অনুমোদন করেন।

নতুন কমিটি ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলো হলো— ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি।

সংগঠনের নেতারা জানান, নতুন আংশিক কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

291109

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুব শিগগিরই এসব শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

291109

নেতারা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংগঠনের উপস্থিতি আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম আরও জোরদার হবে।