সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত


সীতাকুণ্ড প্রতিনিধি, আব্দুল হাই প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উত্তর বাজারে অবস্থিত স্বনামধন্য রাজবাড়ী কনভেনশন হলে গত ১০ মে সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সমিতির সকল হোটেল মালিক অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সাংবাদিক মো: খায়রুল ইসলাম সভাপতি, সৈয়দ আলাউদ্দিন সাধারণ সম্পাদক এবং মো: নুরউদ্দিন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, নাসিরুল করিম ও মো: আলমগীর; সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও মোশারফ হোসেন শাকিল; সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাশেদ; অর্থ সম্পাদক শহিদুল ইসলাম; সহ-অর্থ সম্পাদক আব্দুল হাই আরজু; প্রচার সম্পাদক শামসুল উদ্দিন; দপ্তর সম্পাদক নুরুল আমিন; আইন বিষয়ক সম্পাদক আবুল মনসুর; ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম; পরিকল্পনা সম্পাদক শফিউল আলম।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সালাউদ্দিন, সোহেল, শাকিল, ইউসুফ ও আমজাদ হোসেন। নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সিরাজ উদ দ্দৌলা, সীতাকুণ্ড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, শাহজাহান, আলাউদ্দিন, আক্তার হোসেন এবং ইসমাইল হোসেন সেলিম।