ভেড়ামারায় জুনিয়াদহ কৃষি ব্যাংকে রেমিট্যান্স গ্রহীতাদের পুরস্কার বিতরণ 


ভেড়ামারা উপজেলা প্রতিনিধি, ইখলাস হোসেন প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
ভেড়ামারায় জুনিয়াদহ কৃষি ব্যাংকে রেমিট্যান্স গ্রহীতাদের পুরস্কার বিতরণ 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় বৈদেশিক রেমিট্যান্স প্রণোদনা কার্যক্রমের আওতায় লটারিতে বিজয়ী গ্রাহকদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয় কুষ্টিয়ার মহাব্যবস্থাপক জনাব উৎপল কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ দেবনাথ, বিভাগীয় নিরীক্ষণ কর্মকর্তা; মোঃ মনসুর রহমান, উপমহাব্যবস্থাপক; মোঃ নাজমুল করিম চৌধুরী, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এবং কে. এম. মোস্তাফিজুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুনিয়াদহ বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম।

লটারিতে প্রথম পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন লাভ করেন মোঃ সখের উদ্দিন। তার পক্ষে মালয়েশিয়া প্রবাসী মোঃ খোশবার আলী রেমিট্যান্স প্রেরণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো বৈধ রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। এ ধরনের প্রণোদনা ও পুরস্কার বিতরণ কার্যক্রম গ্রাহকদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করবে বলে তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংক, জুনিয়াদহ শাখা, কুষ্টিয়া।