
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শীর্ষ দুই পুলিশ কর্মকর্তা।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
বুধবার (১৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পেশাগত উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি আসবে।
আপনার মতামত লিখুন :