নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর ২০২৬ সালে নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল ঘোষণার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম পে স্কেল চালু হয় এবং ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি জাতীয় বেতন কাঠামো কার্যকর ছিল।

নিয়ম অনুযায়ী সাধারণত প্রতি পাঁচ বছর পর নতুন পে স্কেল ঘোষণা হওয়ার কথা থাকলেও করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির চাপের কারণে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করা যায়নি। তবে এখন ২০২৬ সালকে সামনে রেখে নবম পে স্কেল নিয়ে প্রশাসনিক পর্যায়ে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য নতুন বেতন কাঠামো নিয়ে নীতিগত পর্যায়ে পর্যালোচনা চলছে। এ বিষয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি কাজ করছে, যারা বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো, জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সুপারিশ প্রণয়ন করছে।

প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)

নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে:

গ্রেড বেতন স্কেল (টাকা)

০১)   ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)
০২ )  ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
০৩ )  ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
০৪ )  ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
০৫ )   ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
০৬ )  ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
০৭ )  ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
০৮ )  ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
০৯ )  ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
১০ )  ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
১১ )  ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
১২ )  ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
১৩ )  ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
১৪ )  ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
১৫ )  ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
১৬ )  ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
১৭ )  ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
১৮ )  ২১,০০০ – ৫০,৯০০ টাকা
১৯ )  ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
২০ )  ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

উল্লেখ্য, এই তালিকাটি বর্তমানে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার একটি অংশ মাত্র এবং এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হওয়ার পরেই এই বেতন কাঠামো চূড়ান্ত বলে গণ্য হবে।

তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির সংবাদ হিসেবে দেখা দিচ্ছে।