
দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ মে) থেকে নতুন বাড়তি দরে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যহার ঘোষণা করে। এতে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও পিওর সিলভারের দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন দর ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে— ২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে ৬ মে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৮ বার, যার মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে।
আপনার মতামত লিখুন :