
আসন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম আকাশ।
আগামী ২৩ মে ২০২৬ অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আইনজীবীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের পর অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আকাশ সমিতির সিনিয়র, সমসাময়িক ও জুনিয়র আইনজীবীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচিত হতে পারলে জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের কল্যাণে কাজ করবো এবং আইনজীবীদের পেশাগত উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
এদিকে তার মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে আইনজীবী মহলে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :