
নওগাঁ জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ মে) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে নওগাঁ সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, বিএমএ নেতৃবৃন্দ এবং নার্সিং শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। তারা নার্সদের জন্য উন্নত প্রশিক্ষণ ও কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :