বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার (১২ মে) বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ফিফার কাছে জমা দেওয়ার শেষ দিনে এই প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেন। এই তালিকা থেকেই পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।
ঘোষিত দলে একাধিক চমক রেখেছেন স্কালোনি। সবচেয়ে আলোচিত নাম তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান, যিনি রিভার প্লেটের হয়ে খেলে আলোচনায় এসেছেন। ছয়জন গোলরক্ষকের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। এছাড়া ডিফেন্ডার লাউতারো দি ললো ও জাইদ রোমেরোও স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরির মতো তরুণ প্রতিভারা, যা স্কোয়াডে নতুন উদ্দীপনা যোগ করেছে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড পাউলো দিবালার।
বিশ্বকাপের আগে এই প্রাথমিক দল নিয়ে আর্জেন্টিনা ফুটবল মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে গড়া এই স্কোয়াড থেকে শেষ পর্যন্ত কারা ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পান, তা নিয়ে অপেক্ষা বাড়ছে ভক্তদের মধ্যে।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কাম্বেসেস, সান্তিয়াগো বেলট্রান।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো দি ললো, জাইদ রোমেরোসহ আরও অনেকে।
মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসোসহ একাধিক পরিচিত মুখ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি এবং আরও কয়েকজন তরুণ তারকা।
সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই প্রাথমিক দল ঘিরে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযাত্রা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। এখন সবার নজর ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিকে।
আপনার মতামত লিখুন :