সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলার ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যা উম্নতি করা হবে- স্বাস্থ্যমন্ত্রী


(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলার ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যা উম্নতি করা হবে- স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যা উম্নতি করা হবে। সোমবার (১১ মে) বিকাল ৫টায় মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথাগুলো বলেন।
এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুল হক, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম,  রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ শামীম আক্তার, চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
তিনি আকর্ষিকভাবে পরিদর্শণনে এসে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনসহ সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন।
এসময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওযার্ড এবং বহির্বিভাগ এমনকি বাথরুমও পরিদর্শন করেন।