সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আসছে নতুন পে-স্কেল, যেখানে বেতন কাঠামোর সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিশেষ ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে এই তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নবম পে-স্কেলটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হতে পারে। আগামী অর্থবছরের বাজেটে এই খাতে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি প্রাথমিক বরাদ্দ রাখার প্রস্তাবও রয়েছে।

তবে পুরো পে-স্কেল কার্যকর হবে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতির ওপর নির্ভর করে। পূর্ণ বাস্তবায়ন ২০২৮–২৯ অর্থবছরের আগে নাও হতে পারে বলে জানা গেছে।

প্রস্তাবিত কাঠামোতে কয়েকটি ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বৈশাখী ভাতা: বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব

টিফিন ভাতা: ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ, শিক্ষা ভাতা: সন্তানদের জন্য মাসিক ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব

প্রস্তাবগুলো চূড়ান্তভাবে অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীদের আয় কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।