তালায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’ অভিযোগে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন 


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
তালায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’ অভিযোগে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন 

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কথিত ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৪টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মিনাল কান্তি রায়, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু এবং তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মির্জা আতিয়ার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম দাদু ভাই, আল মামুন হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী এবং তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ, সাতক্ষীরা জেলা এশিয়ান টিভির সাংবাদিক শামিম খান মীর মিল্টন, মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংবাদিক মিজানুর রহমান ও মোঃ আরিফ বিল্লাহ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে তালা উপশহর ও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।