
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) পরিচালিত অভিযানে ছাতক থানার মামলা নং-১৯(২)২০২৬ ও জিআর-৪২/২০২৬ মামলার আসামি ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী সোলেমানপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে মো. তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলাম (৩৮)-কে আটক করা হয়।
এছাড়া জিআর মামলা নং-০৮/২৬-এর আসামি কালারুকা লামাপাড়া এলাকার মৃত আশব আলীর ছেলে আশিক মিয়া (৫০)-কেও গ্রেফতার করেছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :