চারুতা সংগীত একাডেমির আয়োজনে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা “হৃদয়ে বাংলাদেশ”


চট্রগ্রাম সিনিয়র ব্যুরো চীফ,তুহিন রহমান প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
চারুতা সংগীত একাডেমির আয়োজনে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা “হৃদয়ে বাংলাদেশ”

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান চারুতা সংগীত একাডেমি-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান “হৃদয়ে বাংলাদেশ”।

বর্ণাঢ্য এ আয়োজনে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সঙ্গীত, গিটার পরিবেশনা ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি প্রায় ২০০ শিক্ষার্থীর আঁকা চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয় দৃষ্টিনন্দন চিত্রপ্রদর্শনী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। দেশপ্রেম ও বাংলাদেশের ঐতিহ্যকে কেন্দ্র করে পরিবেশিত নৃত্য ও দেশাত্মবোধক গান ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।

ফজল আমিন শাওন এবং শাহীন আক্তার ডলি-এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও চট্টগ্রামের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।