সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস এর সমাপনী ও পুরস্কার বিতরণ


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস এর সমাপনী ও পুরস্কার বিতরণ

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের মোট ৮টি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।