সাগরে লঘুচাপের শঙ্কা কেমন থাকবে ৫ দিনের আবহাওয়া?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
সাগরে লঘুচাপের শঙ্কা কেমন থাকবে ৫ দিনের আবহাওয়া?

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে চলমান তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার ও সোমবার (১০-১১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রামসিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (১৩ মে) পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এতে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে জনজীবনে।