মাদারীপুর জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা
প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ

মাদারীপুর জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী জেলা স্টেডিয়াম মাঠে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত শতাধিক কিশোর- কিশোরীর অংশগ্রহণে এক প্রাণবন্ত ক্রীড়া পরিবেশের সৃষ্টি হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। এসময়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা: জেসমিন আকতার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, মাদারীপুর সদর উপজেলা নিবার্হী অফিসার ইউএনও ওয়াদিয়া শাবাব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, জেলা ক্রীড়া অফিসার মোঃ আনিসুর রহমান, চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ামোদী সুধীজন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে সরকারের বহুমাত্রিক উদ্যোগের প্রশংসা করেন এবং বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সফল দৃষ্টান্ত তুলে ধরে ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিজয়ীদের মাঝে মেডেল, ট্রফি, সনদপত্র বিতরণ করা হয়। নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগীতায় ফুটবল খেলা পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর সদর এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় কালকিনি। ক্রিকেট খেলায় বালক বিভাগের চ্যাম্পিয়ন হয় মাদারীপুর পৌরসভা ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শিবচর উপজেলা। কাবাডি বিভাগের ছেলে ও মেয়ের দল চ্যাম্পিয়ন হয় মাদারীপুর সদর।
আপনার মতামত লিখুন :