শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদি

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ওই অনুষ্ঠানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করেছে বলে দাবি করা হচ্ছে।

শনিবার (৯ মে) অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বলে জানানো হয়। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এনডিএ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার-এর বরাতে বলা হয়, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এবং পরে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করজোড়ে অভিবাদন জানান। একই সময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও তার পাশে উপস্থিত ছিলেন।

বিজেপির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই মুহূর্তের ভিডিও শেয়ার করা হয় বলে জানা যায়। সেখানে পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং এই ঘটনাকে দল ও নেতৃত্বের প্রতি জনসমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

অনুষ্ঠান ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন জেলা থেকে আসা দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের ক্ষমতা কাঠামো ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন পরিবর্তনের দাবি ঘিরে নানা প্রশ্ন ও বিতর্কও তৈরি হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ রাজনৈতিক শিবির থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে, যা আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে বলে পর্যবেক্ষকদের ধারণা।