ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেছেন। শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতালে অবস্থানকালে তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি চিকিৎসা কার্যক্রমে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

ডা. শফিকুর রহমান আহত জুলাই যোদ্ধাদের সাহস, ধৈর্য ও আত্মত্যাগের প্রশংসা করেন। তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

এ সময় চিকিৎসাধীন আহতরা ‘জুলাই সনদ’ ও ‘গণভোটের রায়’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান। তারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ও দাবির বিষয়ে মতামত তুলে ধরেন।

সফরকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন। তিনি পুরো সফরসঙ্গী হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এদিকে ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা চলছে।