
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ শনিবার (৯ মে) সকালে সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেছেন। এ সময় কলেজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ল কলেজ গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ এবং সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান।
পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কলেজের শিক্ষা কার্যক্রম, সুষ্ঠু পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কলেজ পরিচালনায় সংশ্লিষ্ট সকলের ভূমিকার প্রশংসা করে গভর্নিং বডি ও শিক্ষকদের ধন্যবাদ জানান।
ভিসির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং গবেষণা কর্মকর্তা মো. ফয়সাল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, অ্যাডভোকেট মাগফুর রহমান, অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন, প্রভাষক অ্যাডভোকেট অ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন হীরা, অ্যাডভোকেট মুহা. মুনিরুদ্দীন, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, অ্যাডভোকেট শরীফ আজমীর হোসাইন রোকন এবং প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলুসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আপনার মতামত লিখুন :