মুকসুদপুরে যাত্রা শুরু করল স্বপ্নের ৯৩৮তম শোরুম, উদ্বোধনে এমপি সেলিমুজ্জামান


মকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
মুকসুদপুরে যাত্রা শুরু করল স্বপ্নের ৯৩৮তম শোরুম, উদ্বোধনে এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর বাজারের সিকদার মার্কেটে দেশের অন্যতম খুচরা বিপণন প্রতিষ্ঠান স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শোরুম উদ্বোধন করা হয়েছে। (৮ মে) বিকেল ৪টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জানা যায়, ডা. রিজভী আহমেদ, মশিউর রহমান, দ্বীন ইসলাম, অলিউল ইসলাম রিয়েল ও মওদুদ ইসলামের যৌথ উদ্যোগে মুকসুদপুরে স্বপ্ন শোরুমটির কার্যক্রম শুরু হয়েছে। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।