
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলার নেজামপুর ইউনিয়নের স্বপ্নপল্লী পার্কে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কের পরিচালক ও দোগাচ্ছী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাওসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি।
এছাড়াও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, মির্জাপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্য, দলিল লেখক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :